পুরুলিয়ায় সিধু কানহোর মূর্তির উন্মোচন হল - The News Lion

পুরুলিয়ায় সিধু কানহোর মূর্তির উন্মোচন হল




দি নিউজ লায়ন ;   সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানহোর আট ফুট উঁচু মূর্তির উন্মোচন হল পুরুলিয়ার বোরোতে।  সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই মূর্তি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে পুরুলিয়ার বোরোর বুরুডি মোড়ে মূর্তি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।



মুর্তি উন্মোচন করেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের সহ সভাধিপতি প্রতিমা সোরেন, বান্দোয়ান বিধান সভার বিধায়ক রাজীব লোচন সোরেন সহ অন্যান্যরা।



সম্প্রতি, হুল দিবসের পরের দিনেই পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের কাদলাগোড়া গ্রামে কানহোর মূর্তি ভাঙ্গাচোরা অবস্থা উদ্ধার হয়। এলাকার আদিবাসী সমাজের ষোলোআনার কাছে মূর্তি ভাঙ্গার কথা স্বীকার করে এক বিজেপি। পরে তাকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশ।। তার পরেই নতুন করে মূর্তি উন্মোচন করার ঘোষনা করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.