বাসন্তীর হোগোল নদীতে কুমিরে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে - The News Lion

বাসন্তীর হোগোল নদীতে কুমিরে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে




দি নিউজ লায়ন ;   রবিবার সকাল সাড়ে ১১ টার সময় নদীতে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎই কুমিরে টেনে নিয়ে গেল এক মুৎস্যজীবী কে।নিখোঁজ মৎস্যজীবীর নাম দরাফ লস্কর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মুড়োখালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুড়োখালি এলাকার বাসিন্দা মৎস্যজীবী দরাফ লস্কর ও তার নাতিকে সঙ্গে নিয়ে এদিন সকালে হোগল নদীতে মাছ ধরতে যায়।


নদীতে  জাল ফেলে মাছ ধরছিল মৎস্যজীবী দরাফ লস্কর।সেই সময় হঠাৎই কুমির আক্রমণ করে মৎস্যজীবী দরাফ লস্করের উপর।জোয়ারের সময় কুমির মৎস্যজীবী দরাফ লস্করকে টেনে নিয়ে চলে যায়।বিষয়টি আশপাশের মৎস্যজীবীরা দেখতে পেয়ে এগিয়ে আসে মৎস্যজীবী দরাফ লস্করকে উদ্ধার করার জন্য।



কিন্তু তারা উদ্ধার করতে পারেনি।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ জল পথে খোঁজ শুরু করেছে।তবে এখন পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.