এবার ধেয়ে আসছে এক দৈত্যাকার সৌরকলঙ্ক
দি নিউজ লায়ন ; এবার ধেয়ে আসছে এক দৈত্যাকার সৌরকলঙ্ক। এআর টুভেনসেভেন জিরো পৃথিবীর দিকে ধেয়ে আসছে। দাবি মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার। যার জেরে বড়সড় 'স্পেস ফ্লেয়ার (লেলিহান শিখা)' দেখা যেতে পারে। ৫০ হাজার কিলোমিটারের দৈত্যাকার এই সৌরকলঙ্ক সৌরঝড়ের সৃষ্টি করতে পারে মহাকাশে। আর মহাশূণযের বুকে সেই ঝড় থেকে একাধিস অগ্নি স্ফুলিঙ্গ উঠে আসতে পারে।
এটিকে করোনাল মাস ইজেকশন বলা হয়। যা বিশ্বের পক্ষে ক্ষতিকর একটি বার্তা। যদি এই অগ্নিস্ফুলিঙ্গ মহাশূন্যে ভয়াবহ আকার নেয় , তাহলে পৃথিবীর বুকে পাওয়ার গ্রিড, বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা, জিপিএস, রেডিও সংযোগ বিচ্ছিন্ন হতে এক মিনিটও লাগবে না।
সূর্যের বাইরের অংশে কালো দাগকেই সৌর কলঙ্ক বলা হয়। সূর্যের মধ্যে তুলনামূলক ঠান্ডা এলাকা এগুলি। এতে বিভিন্ন ধরনের গ্যাস থাকে। এই গ্যাসগুলি বিদ্যুতিক কিছু উপাদান যুক্ত। ফলে এর দ্বারা চৌম্বকীয় শক্তি তৈরি হয়। আর এই কলঙ্কের নির্গমনে চৌম্বকীয় ক্ষেত্রে তোলপাড় তৈরি হয়।

Post a Comment