দিল্লিকে বিতর্কিত ম্যাপ পাঠাচ্ছে নেপাল - The News Lion

দিল্লিকে বিতর্কিত ম্যাপ পাঠাচ্ছে নেপাল



 নেপালের সঙ্গে গত কয়েক মাস ধরে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে গিয়েছে। আর এর প্রধান কারন হল নেপালের নতুন মানচিত্র। ভারতের তিনটি জায়গা নিজেদের মানচিত্রে রেখে বিতর্কের মুখে পড়েছে নেপালের কমিউনিস্ট সরকার। এবার সেই মানচিত্রই ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিল নেপাল।  শুধু ভারতেই নয়, গুগলে ও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও ওই মানচিত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



 অগস্টের মাঝামাঝিতেই মানচিত্র পাঠিয়ে দেওয়া হবে। নেপালের ওই পরিবর্তিত মানচিত্রে জায়গা পেয়েছে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা।  নেপালের মন্ত্রী পদ্ম আরিয়াল বলেন, কালাপানি, লিপুলেখ,ও লিম্পিয়াধুরা নিয়ে তৈরি মানচিত্র ভারতে পাঠিয়ে দেওয়া হবে। ইউ এজেন্সিতেও পাঠিয়ে দেওয়া হবে। চলতি মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন তিনি।  স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ইংরাজিতে ওই ম্যাপ ইতিমধ্যেই প্রকাশ করেছে নেপাল। ওই ম্যাপই পাঠানো হচ্ছে রাষ্ট্রসংঘ ও গুগলের কাছেও। যাতে ইন্টারনেটে ও বিশ্ব মানচিত্রে নেপালের ওই বিতর্কিত ম্যাপ সবাই হাতে পান।



 শনিবার একথা জানান নেপালের ল্যান্ড ম্যানেজমেন্ট মন্ত্রী পদমা আরইয়াল।  ইতিমধ্যেই ওই সংশোধিত ম্যাপের ২৫ হাজার কপি ছাপানো হয়ে গিয়েছে। দেশের স্থানীয় ইউনিট, প্রাদেশিক বিভিন্ন সংস্থা ও অন্যান্য দফতরে পাঠানো হয়েছে। কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ এই তিনটি অংশকে নিজেদের বলে দাবি করে নয়া মানচিত্র প্রকাশ করে নেপাল সরকার।  জাতীয় আইনসভায় এই বিষয়ে সর্ব সম্মতভাবে প্রস্তাব পাশ করে নেপাল সরকার। জুন মাসেই নয়া ম্যাপ প্রকাশ করে নেপাল। আর সেই ম্যাপে নেপালের অন্তর্গত হিসেবে দেখানো হয় লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা এলাকাকে। কাঠমাণ্ডুর দাবি, ১৮১৬ সালে ইঙ্গ-নেপাল যুদ্ধের পর সুগৌলি চুক্তি অনুসারে লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ কোনওভাবেই ভারতের নয়। এর পরেই বিতর্ক শুরু হয়।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.