লেবাননে জরুরি খাদ্য, চিকিৎসা সামগ্রীসহ মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ - The News Lion

লেবাননে জরুরি খাদ্য, চিকিৎসা সামগ্রীসহ মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ




ঢাকা প্রতিনিধি : লেবাননের রাজধানী বৈরুতে গতকাল বুধবারের ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশিসহ অন্তত ১৩৫ জন নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সে দেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ এর আংশিক ক্ষতি হয়েছে।


এ অবস্থায় প্রয়োজনে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সরকার লেবাননকে যেকোন ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তাই দেশটিতে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে জানানো হয়, বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সে দেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব বিষয় জানিয়েছেন।এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.