সেনাবাহিনীর মেজরকে গুলি করে হত্যা, পুলিশের সেই ওসি প্রদীপ গ্রেফতার - The News Lion

সেনাবাহিনীর মেজরকে গুলি করে হত্যা, পুলিশের সেই ওসি প্রদীপ গ্রেফতার




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর প্রাক্তন মেজর সিনহা নিহতের মামলায় ওসি প্রদীপ কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম থেকে আজ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।সূত্রে জানা গিয়েছে, চট্টগ্রাম থেকে ওসি প্রদীপকে পুলিশ হেফাজতে নেয়া হয়।


বর্তমানে ওসিকে বহনকারী গাড়িটি কক্সবাজারে উদ্দেশ্য রওয়া দিয়েছে। এর আগে বুধবার রাতে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়।টেকনাফ উপজেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।


গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্য মতে, সিনহাকে কোনো রূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোস্টে গাড়ি থেকে নামতে বলে চার রাউন্ড গুলি ছুড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.