মুক্তি পেলো শিউলি সমাদ্দারের হিন্দি গান ‘মুঝে হুয়া হ্যায় পেয়্যার’ - The News Lion

মুক্তি পেলো শিউলি সমাদ্দারের হিন্দি গান ‘মুঝে হুয়া হ্যায় পেয়্যার’




বিনোদন প্রতিবেদক : সুপরিচিত কণ্ঠশিল্পী শিউলি সমাদ্দার। বাংলা এবং হিন্দি দুটি ভাষাতেই গান করতে ভালোবাসেন তিনি। এবার মুক্তি পেলো তার গাওয়া হিন্দি গান ‘মুঝে হুয়া হ্যায় পেয়্যার’।শিউলির গাওয়া হিন্দি গানটি লিখেছেন এবং সুর করেছেন বাংলাদেশের গীতিকার সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তী।


বর্ণর সঙ্গে এর আগেও গান করেছেন শিউলি। রবীন্দ্র সংগীত ‘পুরানো সেই দিনের কথা’ একসঙ্গে গেয়েছেন তারা।নতুন গান প্রসঙ্গে শিউলি বলেন, ‘বর্ণ চক্রবর্তীর সুরের ভক্ত আমি। তার কাজ আমার খুব ভালো লাগে। তার থেকেও বড় কথা আমরা বাঙালি। যুগে যুগে বাঙালিরা বাংলার পাশাপাশি হিন্দি গানে সফল হয়েছেন। আমরাও চেষ্টা করেছি একটা ভালো গান করার। আশা করি সবার খুব ভালো লাগবে।


’বর্ণ চক্রবর্তী এ বিষয়ে বলেন, ‘ছোটবেলা থেকেই বাংলা গানের পাশাপাশি হিন্দি গান শুনে বড় হয়েছি। তখনই ভাবতাম যদি একটা হিন্দি গান বানাতে পারতাম! সেই ইচ্ছা থেকেই প্রথম গান করি ভারতীয় শিল্পী প্রয়াগ জোশীকে নিয়ে। ‘কুচ ইস তারাহ’ শিরোনামে তাকে নিয়ে একটি গান তৈরি করি।


গানটি বেশ প্রশংসিতও হয় দুই দেশে। তারপর দীর্ঘদিন পর এই গানটি তৈরি করলাম শিউলিকে নিয়ে। আশা করি ভালো লাগবে গানটি সবার।’‘মুঝে হুয়া হ্যায় পেয়্যার’ গানটির রেকর্ডিং ও মিউজিক ভিডিও হয়েছে কলকাতায়। স্যুটিং করেছেন বর্ণ চক্রবর্তী নিজেই।

গানটি প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল হিউজ টিভি। গানটি শুনতে ক্লিক করুন এই লিঙ্কে






কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.