বসিরহাটের ইছামতি ব্রিজ থেকে দালালসহ বাংলাদেশী যুবতী গ্রেপ্তার - The News Lion

বসিরহাটের ইছামতি ব্রিজ থেকে দালালসহ বাংলাদেশী যুবতী গ্রেপ্তার




দি নিউজ লায়ন ;   বসিরহাট মহকুমা বসিরহাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশ ইছামতি ব্রিজে চেকিংয়ের সময় হাতেনাতে পাকড়াও এক দালাল সহ বাংলাদেশী যুবতী। এরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বসিরহাটে ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত বিএসএফের নজর এড়িয়ে ঢুকে পড়ে তারা।




 ইছামতি ব্রিজের নাকা চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশ আধিকারিকের হাতে ধরা পরে যায়। এদের কাছে কোন বৈধ নথিপত্র ছিল না। দালালের বাড়ি  বাংলাদেশের সাতক্ষীরা জেলায়।  যুবতী বছর ২৩ এর বিউটি বেগম বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়।




একই জেলায় বাড়ি যুবক-যুবতীর  কি করে বাংলাদেশ থেকে এদেশে ঢুকলো, কোথায়  যাচ্ছিল কেনই বা আসলো ভিন দেশে।কনো নারী পাচারের  পাল্লায় পড়েনি তো ? না অন্য কোন বড় চক্রের সঙ্গে যোগাযোগে দেশ ছাড়লো এই যুবতী? সব ব্যােপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। দালাল ও যুবতীকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.