জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে জারি করা হলো কার্ফু - The News Lion

জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে জারি করা হলো কার্ফু






দি নিউজ লায়ন ;  নতুন কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে আগামীকাল বুধবার একবছর পূর্ণ করবে ভারতের কাশ্মীর রাজ্যআর ওই দিন উপত্যকার মাটিতে হতে পারে বড়োসড়ো জঙ্গি হামলা। সেই আশঙ্কায় কাশ্মীর জুড়ে  কড়া নজরদারিতে ঘিরে ফেলা হয়েছে। জারি করা হয়েছে কার্ফু। 


কাশ্মীরের শ্রীনগর জেলার ম্যাজিস্ট্রেট আক আদেশে জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদী এবং কিছু পাকিস্তানি সাহায্যপ্রাপ্ত সংগঠন আগামী ৫ আগষ্ট বুধবারকে কালো দিবস হিসাবে তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছে। তারা কাশ্মীরের জনজীবন এবং সম্পত্তি নষ্ট করার মতো সহিংস হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই কার্ফু জারি করা হয়েছে। গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে কার্ফু জারি রয়েছে। 


তবে উপত্যকায় কার্ফু জারি থাকলেও করোনার মধ্যে যে সব ব্যক্তিরা প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। কাশ্মীর উপত্যকায় জারি হওয়া কার্ফুতে বলা হয়েছে, এই কার্ফুর আদেশে করোনার বিধিনিষেধকে আরও শক্তিশালী করবে। এমনিতেই কনটেইনমেন্ট এলাকাগুলিতে চালাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, ফলে সেখানে কার্ফু জারি হওয়ায় বিধিনিষেধ আরও শক্তিশালী হবে। 


উল্লেখ্য, গত বছর কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষনার সময়ে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পরে এই একই ধরনের কার্ফু জারি করা হয়েছিলো কাশ্মীর জুড়ে। সেই সময় কয়েকশো রাজনৈতিক নেতা নেত্রীকে আটক বা গ্রেফতার করা হয়েছিলো।       

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.