অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে অস্বাভাবিক মৃত্যু নববধূর - The News Lion

অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে অস্বাভাবিক মৃত্যু নববধূর



বাঁকুড়ার সিমলাপালের মণ্ডলগ্রাম পঞ্চায়েত এলাকার রনিয়াড়া গ্রামে অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে অস্বাভাবিক মৃত্যু নববধূর। মৃতার নাম বৈশাখী হালদার (২৩)। ।  স্থানীয় সূত্রে খবর, মাত্র সাত দিন আগে সিমলাপালের রনিয়াড়া গ্রামের বৈশাখী হালদারের সঙ্গে ঐ থানা এলাকারই দুবরাজপুর গ্রামের বিদ্যুৎ খাঁ এর বিয়ে হয়।  রবিবার অষ্টমঙ্গলা পালনের জন্য তারা রনিয়াড়া গ্রামের বাড়িতে আসেন।



সোমবার সকালে বাড়ির মধ্যেই নববধূ বৈশাখীর ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরিবারের তরফে তড়িঘড়ি সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হয় সিমলাপাল থানায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছলে মৃতা বৈশাখী হালদারের স্বামী বিদ্যুৎ খাঁ বলেন, রবিবার অষ্টম মঙ্গলা করতে দু’জনে শ্বশুর বাড়িতে এসেছি।



 এদিন সকাল পর্যন্ত সব ঠিকঠাক ছিল। প্রাতঃকৃত্য থেকে ফিরে এসে এই ঘটনা শুনছি। আত্মহত্যার মতো গুরুতর ঘটনা কি করে ঘটল তিনি কিছুই বুঝে উঠতে পারছেননা।  কাকা তপন হালদার বলেন, আমি কর্মসূত্রে পাঁচমুড়ায় থাকি। সকালেও ফোনে কথা হয়েছে। তারপর কি করে এই ধরণের ঘটনা ঘটল জানা নেই। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মালনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.