লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা খতম
দি নিউজ লায়ন ; বারামুল্লায় সেনার উপর অতর্কিত হামলা জঙ্গিদের। হামলায়
শহিদ হয়েছেন ৩ জওয়ান। ঘটনার পরেই চম্পট দেয় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে শুরু হয়
তল্লাশি অভিযান। জানা যায়, এরপরেই তল্লাশি অভিযানে পাকিস্তানের লস্কর-ই-তৈবার একজন
শীর্ষ নেতাকে খতম করে নিরাপত্তাবাহিনী। LeT কম্যান্ডার সাজ্জাদকে খতম করে সেনা।
যদিও হায়দার নামেও
পরিচিত এই জঙ্গি নেতা।এদিন সিআরপিএফ-পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের পরেই
এই জঙ্গি নেতাকে নিকেশ করতে সক্ষম হয় সেনাবাহিনী। এরপরেই সিআরপিএফ একটি বিবৃতি
দেওয়া হয়েছে।সেখানে জানানো হয়েছে যে, “দু’জন জঙ্গি নিহত হয়েছেন, একটি একে রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তৃতীয় ব্যাক্তির খোঁজ চলছে”।
জঙ্গি হামলার পরে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে
ফেলেছে,
চলে তল্লাশি অভিযান। দু’জনকে ইতিমধ্যেই নিকেশ করা হয়। তৃতীয়জনের খোঁজ জারি
রয়েছে।প্রসঙ্গত, জঙ্গি
হামলায় সোমবার সকালে অন-ডিউটিতে শহিদ হয়েছেন তিন নিরাপত্তাবাহিনী কর্মী। দু’জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এবং অন্যজন জম্মু ও
কাশ্মীর পুলিশ।
উপত্যকার রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লায় এই
ঘটনা ঘটেছে।জানা গিয়েছে, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ দল কৃরি চেকপোস্টে
কর্মরত ছিলেন সেই সময় হঠাতই নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা এবং সেখান
থেকে পালিয়ে যায়। আইজি বিজয় কুমার জানিয়েছেন, “আমরা তিনজন জওয়ানকে হারিয়েছি। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে
পৌঁছে যায় পুলিশ।

Post a Comment