পশ্চিমবাংলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ৩,০৮০ জন - The News Lion

পশ্চিমবাংলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ৩,০৮০ জন




দি নিউজ লায়ন ;  পশ্চিমবাংলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ,০৮০ জন৷ সোমবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,বাংলায় একদিনে কিছুটা কমল মৃতের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের৷ রবিবার ছিল ৫১ জন৷ শনিবার ছিল ৫৮ জন৷ শুক্রবার ছিল ৬০ জন৷ তবে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৪৭৩ জন৷

একদিনে আক্রান্ত তিন হাজারের বেশি৷ পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,০৮০ জন৷ রবিবার ছিল ৩,০৬৬ জন৷ শনিবার ছিল ৩,০৭৪ জন৷ তবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৭ হাজার ৪০২ জন৷ একদিনে বেড়েছে মাত্র ১০৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৯৩২ জন৷ রবিবার ছিল ২,৯৩৫ জন৷

শনিবার ছিল ২,৬৪৭ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৯ হাজার ৭০৩ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৫.০২ শতাংশ৷ রবিবার ছিল ৭৪.৪৮ শতাংশ৷ শনিবার ছিল ৭৩.৯১ শতাংশ৷ অর্থাৎ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে উঠার হার৷ একদিনে টেস্ট হয়েছে ৩২ হাজার ৩১৯ টি৷

রবিবার ছিল ৩২ হাজার ২৮৬ টি৷ শনিবার ছিল ৩৪ হাজার ২১৪ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১৩ লক্ষ ৪৭ হাজার ৯১টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১৪,৯৬৮ জন৷ যে ৪৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ২৩ জন৷ উত্তর ২৪ পরগনারও ৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ২ জন৷ হুগলি ৪ জন৷ পূর্ব বর্ধমান ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ৩ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ২ জন৷ দার্জিলিং ২ জন৷ এর আগে যে ৫১ জনের মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে কলকাতার ছিল ১৩ জন৷ উত্তর ২৪ পরগনারও ১০ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ হাওড়া ৯ জন৷ হুগলি ১ জন৷ পূর্ব বর্ধমান ২ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ নদিয়া ১ জন৷ মালদা ১ জন৷ জলপাইগুড়ি ২ জন৷ দার্জিলিং ৫ জন৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.