সুশান্তে মৃত্যু তদন্তে ফের বিস্ফোরক তথ্য
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে রোজই নতুন তথ্য উঠে আসছে। এবার সুশান্তেরই এক বন্ধু গণেশ হিওয়ারকর বিস্ফোরক দাবি করলেন। গণেশের দাবি, সুশান্তের মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৩ জুন তাঁর বাড়িতে এসেছিলেন ৫ থেকে ৬ জন ব্যক্তি। সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গেও সুশান্তের মৃত্যুর যোগ রয়েছে বলে দাবি করেছেন গণেশ। গণেশ জানিয়েছেন, দিশার মৃত্যুর বিষয় সব জানতেন সুশান্ত। আর সেই সমস্তটা সাংবাদিক বৈঠক করে সামনে আনতে চেয়েছিলেন তিনি।
অন্যদের মতোই গণেশের দাবি, সুশান্ত খুবই হাসিখুশি ছিলেন মানুষ হিসেবে। তিনি অবসাদগ্রস্ত ছিলেন না। গণেশ বলছেন, সুশান্তের সঙ্গে আমার কথা হয় ২০১৯এর সেপ্টেম্বরে, ছিছোরে মুক্তির সময়ে। ও ভালোই ছিল। ওকে দেখে মনেই হয়নি ও অবসাদগ্রস্ত। সুশান্তের টিমের অনেকেই আমায় বলেছেন যে তিনি অবসাদগ্রস্ত ছিলেন না।
গণেশ যে দাবি করেছেন তাতে আবার সুশান্ত ও অঙ্কিতা লোখান্ডের বন্ধু সন্দীপ সিং এর নামও উঠে এসেছে। গণেশ বলছেন, ১৩ জুন সুশান্তের বাড়িতে ৫-৬ জন এসেছিলেন। এই কথা যিনি আমায় বলেছেন তিনি সন্দীপ সিং এর সঙ্গে কাজ করেন। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। ওই ব্যক্তিকে সন্দীপ নিজেই কথাগুলি বলেছেন।

Post a Comment