গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলো এক যুবক - The News Lion

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলো এক যুবক





দি নিউজ লায়ন ;   গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ২৯ বছর বয়সী এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড় বাজার ঘাটে। শান্তিপুর শহরের গৌড় হরি লেনের শুভাশিসের পরিবার সূত্রে জানা যায়, শুভাশিস চাকি পেশাই সিটি কেবিল নেটওয়ার্ক এর কাজ করতো।



গতকাল দুপুর নাগাদ কাজের ফোন আসায় বেরিয়ে যায় বাড়ি থেকে তারপরে আর রাতে বাড়িতে ফেরেনি। রবিবার ভোর ৫,৩০ নাগাদ গঙ্গায় স্নান করতে গিয়ে পা পিছলে তলিয়ে যায় জলে এমনটাই খবর পাই শুভাশিস চাকরি পরিবার। ঘটনাস্থলে পরিবারের লোকজন গিয়ে অনেক খোঁজাখুঁজি করলেও শুভাশিস চাকিকে পাওয়া যায়নি।



তারপরে বিষয়টি শান্তিপুর থানায় জানালে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা টিম এসে শুভাশিসের মৃতদেহটি খোঁজাখুঁজি করে। দীর্ঘ সময় অতিক্রম করে গেলেও শুভাশিসের মৃতদেহের খোঁজ না পাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে শুভাশিসের পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.