মহিলা অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার এক - The News Lion

মহিলা অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার এক




দি নিউজ লায়ন ;    মহিলাকে হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিস। ধৃতের নাম আনারুল মোল্লা। হুগলির সিঙ্গুর থানার ঠাকুরহাটে তার বাড়ি। পুলিস জানিয়েছে, কালনা থানার খেয়াঘাট এলাকায় ওই মহিলার বাড়ি।



৮ মাস আগে কয়েকটি মোবাইল থেকে মহিলার হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠানো হয়। যেসব নম্বর থেকে ছবি পাঠানো হয়েছিল সেগুলির উল্লেখ করে মহিলা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। মোবাইলের সূত্র ধরে অশ্লীল ছবি পাঠানোয় আনারুলের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিস।




এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের মোবাইল, সিমকার্ড ও চিপ বাজেয়াপ্ত করেছে পুলিস। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী রবিবার ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.