চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে এক প্রৌঢ় গ্রেপ্তার
দি নিউজ লায়ন ; চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম নবকুমার মোহন্ত। মাধবডিহি থানার বড়বৈনানে তার বাড়ি। মঙ্গলবার রাতে তার বাড়িতে হানা দেয় পুলিস। বাড়ি থেকে ৪টি জ্যারিকেনে মজুত করে রাখা ৮০ লিটার চোলাই উদ্ধার হয়।
বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment