মুখ্যমন্ত্রী রাজ্যপাল বৈঠকে বসলেন
দি নিউজ লায়ন ; স্বাধীনতা
দিবসের সকালে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান সেরেই
মুখ্যমন্ত্রী চলে যান রাজভবনে। রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা সারেন
মুখ্যমন্ত্রী। রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী।
শনিবার
সকালে প্রথমে রডে রোডে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে হাজির হন মমতা
বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান সেরেই রাজভবনে গিয়ে বেশ
খানিকক্ষণ দু’জনের বৈঠক
চলে।
সূত্রের
খবর,
রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে একাধিক
ইস্যুতে আলোচনা হয়েছে। রাজভবন থেকে বেরিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান,
স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে বিশেষ
অনুষ্ঠান থাকে। তবে এদিন বিকেলে সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না। সেই
কারণেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে রাজভবনে এসে
কিছুক্ষণ সময় কাটিয়ে গেলেন।

Post a Comment