স্বাধীনতা দিবসে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দিলো তৃণমূল - The News Lion

স্বাধীনতা দিবসে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দিলো তৃণমূল




দি নিউজ লায়ন ;    করোনা মোকাবিলায় সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা একাধিক আশা কমীকে  সম্বর্ধনা দিল তুলসীবেড়িয়া অঞ্চল তৃনমূল কংগ্রেস। শনিবার বিকেলে তুলসীবেড়িয়া রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের হাতে উপহার তুলে দেন শ্রম দফতরের রাষ্ট্র মন্ত্রী ডা নির্মল মাজি। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস, হাওড়া জেলা পরিষদের উপাধ্যক্ষ মদনমোহন মন্ডল।




এদিন মন্ত্রী ডা নির্মল মাজি জানান করোনা মোকাবিলায় যেভাবে আশা কমীরা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়।আর এইসব করোনা যোদ্ধাদের কাজে উৎসাহ দিতে আজকের এই বিশেষ দিনে তাদের সম্বধনা দিয়ে তাদের সম্মান জানানো হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.