বাংলার প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, অভিযোগ শুভ্রাংশুর - The News Lion

বাংলার প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, অভিযোগ শুভ্রাংশুর



দি নিউজ লায়ন ;  ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন ভারত মাতার পুজো করলেন  বীজপুরের বিজেপি বিধায়ক তথা মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পুরবাজারে জাতীয় পতাকা উত্তোলন করে ভারত মাতার পুজো দেন  বিধায়ক শুভ্রাংশু রায়।

শনিবার সকালে কাঁচরাপাড়ার পুরবাজারে পতাকা উত্তোলন করেন বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়। এলাকার সমস্ত মানুষজন, কর্মীদের নিয়ে পতাকা তোলেন শুভ্রাংশু। 

সেখানেই তিনি  অভিযোগ করেন, বাংলার পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। তাই আজ এই দলদাস প্রশাসনের হাত থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি তাই আজ পুজো দিলাম। সেই সঙ্গে ভারত মাতার কাছে প্রার্থনা করলাম বীজপুর জুড়ে যে উন্নয়ন থমকে আছে, যে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, আগামীদিনে তা যেন নতুন করে দাঁড় করাতে পারি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.