উত্তপ্ত আমডাঙা, বোমাবাজি, কাঁদানে গ্যাস, জখম থানার আইসি - The News Lion

উত্তপ্ত আমডাঙা, বোমাবাজি, কাঁদানে গ্যাস, জখম থানার আইসি





দি নিউজ লায়ন ; তৃণমূলের দলীয় পতাকা হাতে ধরিয়ে  সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার সাধনপুর পঞ্চায়েত এলাকার গজবন্দ গ্রামে ৭৩  নম্বর বুথ এলাকায় চাঞ্চল্য। এলাকায়  ও থানার সামনে মোতায়েন র‍্যাফ ও পুলিশ। 



জানা গিয়েছে, আব্বাস সিদ্দিকীর দল আহালে সুন্নাতুল জামাতের সমর্থক করে শেখ মোকাদ্দেস , তাঁর বাবা শাহাদাত হোসেনকে জব কার্ডের কাজ করানোর সময়ে তৃণমূলের সমর্থকরা তাঁর হাতে দলীয় পতাকা ধরিয়ে  ছবি পোস্ট করে। তা নিয়ে সংঘর্ষ হয়।উত্তেজিত জনতার ছোড়া পাথরে আহত  আমডাঙা থানার iআই সি  দেবাশিষ চট্টরাজ-সহ বেশ কয়েকজন পুলিশ। আটক চারজন।




গাছের গুঁড়ি ফেলে আবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। সন্ধ্যা থেকে রায় ৮টা অবধি আমডাঙা থানা এলাকায় চলে পাথর, গুলি। পুলিশের তরফে প্রথমে রাবার বুলেটিং ও পরে কাঁদানো গ্যাসের সেল ফাটানো হয়। ঘটনা স্থলে এসপি  বারাসত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ডিএসপি  রোহেদ শেখ। এখনও উত্তেজনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.