আজই বানিয়ে ফেলুন চেট্টিনাদ ডিমের কারি - The News Lion

আজই বানিয়ে ফেলুন চেট্টিনাদ ডিমের কারি



উপকরণঃ

 ৬ টি ডিম

 ১ কাপ পেঁয়াজ কুচি

 ১ কাপ টমেটো পিউরি

 ১ চা চামচ সরষে

 ১ চা চামচ জিরে

 ১২টা কারী পাতা

 ২ চা চামচ আদা রসুনের পেস্ট

 ১ চামচ হলুদ

 ১ চা চামচ লংকার গুঁড়ো

 ১ চা চামচ কাশ্মীরি লংকার গুঁড়ো

 ২-৩ টা কাচা লংকা

 ২ চা চামচ লেবুর রস

 ৪ টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল

 লবন স্বাদমতো

 ১ কাপ জল




 ভাজা মশলার জন্যঃ

 ১ চা চামচ গোটা  জিরে

 ১ চা চামচ গোটা ধনে

 ১ চা চামচ গোটা মৌরি

 ১ কাপ নারকেল কোড়া

 ৫ টি শুকনা লংকা

 ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো

 ১ চা চামচ তেল




প্রনালিঃ

 একটি প্যানে ১ চা চামচ তেল গরম করে তাতে গোটা জিরে, গোটা ধনে এবং মৌরি ফোড়ন দিন।

 এবার নারকেল কোড়া, শুকনো লংকা এবং গোল মরিচ গুঁড়ো দিয়ে দিন  তারপর নারকেল বাদামী হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। হয়ে গেলে গ্যাস থেকে সরান এবং এটি ঠান্ডা হতে দিন।

এর মধ্যে একটি প্যানে তেল দিন এবং ডিম ভাজুন।

 ডিমগুলি ভাজা হয়ে গেলে তুলে ফেলুন এবং একই প্যানে সরষে বাটা, জিরে এবং কারি পাতা দিন এবং এটিকে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং পেয়াজ নরম হয়ে না যাওয়া পর্যন্ত কষান।




এদিকে, ভাজা মশলা গুলো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে দিয়ে দিন এবং কিছুটা জল দিয়ে তা ব্লেন্ড করে  মসৃণ পেস্টে পরিনত করুন।

 এখন, পেয়াজের প্যানে আদা রসুনের পেস্ট দিয়ে কষান। কাচা গন্ধ চলে গেলে তার মধ্যে টমেটো পিউরি, হলুদ, লংকা গুঁড়ো, কাশ্মীরি লংকা গুঁড়ো, এবং লবণ দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষান। এবার ভাজা মশলার পেস্ট দিয়ে দিন এবং ভালো মতো মিশিয়ে নিন। 
 জল দিয়ে একটা ঢাকনা  দিয়ে ঢেকে দিন।  ও  ৪-৫ মিনিট রান্না করুন।

 এর পর ডিম এবং কাচা লংকা কুচি দিয়ে ৫ মিনিট রান্না করুন।

 শেষ পর্যন্ত লেবুর রস দিয়ে ভাল করে নাড়ুন।

হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.