সীমান্তে প্রচুর রুপোর গয়না উদ্ধার, আটক মোটরবাইক - The News Lion

সীমান্তে প্রচুর রুপোর গয়না উদ্ধার, আটক মোটরবাইক



দি নিউজ লায়ন ; সীমান্তে প্রচুর রুপোর গয়না উদ্ধার, আটক মোটরবাইক।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের কৈজুরী সীমান্তের ঘটনা। জানা গিয়েছে,  গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলা একটি মোটর বাইকে করে এক পাচারকারী সীমান্তের দিকে আসছিল সেই সময় বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের ই কোম্পানির  জওয়ানরা ওই রাস্তায় ডিউটিতে ছিলেন। 
বাইকে যাওয়া ওই  ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। তাকে দাঁড় করাতে গেলে বাইক নিয়ে পালিয়ে যায় ওই বাইক আরোহী। সেই সময় তাকে ধাওয়া করে করে  বিএসএফ জওয়ানরা। তারপর ওই বাইক আরোহী বাইক ফেলে রেখে পালিয়ে যায়। তখন বিএসএফ জওয়ানরা এরপর   ওই বাইকের টুলবক্স খুলতেই বিএসএফ জওয়ানরা চক্ষু চড়কগাছ, সেই টুলবক্স খুলে উদ্ধার করে ১৩ কেজি রুপোর গহনা।  
যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটি তবে  পাচারকারী ফেলে রেখে পালিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মনে করা  করা হচ্ছে এই রুপোর গহনা গুলো, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। মোটরসাইকেলের নাম্বার প্লেট, চেসিস নাম্বার, নিয়ে মোটরবাইকের পরিচয় জানার চেষ্টা করছে সীমান্তরক্ষী বাহিনী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.