সিভিক ভলেন্টিয়ার ফিরিয়ে দিলেন গয়না, টাকা ভর্তি ব্যাগ
দি নিউজ লায়ন ; নবদম্পতির টাকা ও গয়না ভর্তি ব্যাগ খোওয়া গিয়েছিল। আর তা কুড়িয়ে পেয়ে
সততার পরিচয় দিয়ে এক সিভিক ভলেন্টিয়ার টাকা ও গয়না ভর্তি ব্যাগ থানায় জমা দিলেন। ওই সিভিক ভলান্টিয়ারের নাম সানি দেব। তিনি বারাবনী থানায় কর্মরত। শনিবার থানায় ডেকে দম্পতির হাতে ওই ব্যাগ ফিরিয়ে দিলেন বারাবনি থানার পুলিশ আধিকারিকর।
জানা গিয়েছে, বারাবনি থানার পরিরা গ্রামের দম্পতি অর্নব মাজি ও ইন্দ্রানী মাজি মোটরবাইকে করে বুধবার রসুলপুর গ্রামে যাচ্ছিলেন। দোমাহানির কাছে আসতেই মুসুলধারে বৃষ্টি শুরু হয়। তাঁরা একটি প্রতিক্ষালয়ে আশ্রয় নেন। বৃষ্টি থেমে গেলে প্রতিক্ষালয় থেকে তাঁরা চলে গেলেও সঙ্গে থাকা ব্যগটি ভুলে যান।
পরে নজরে আসে সিভিক ভলেন্টিয়র সানি দেবের। তিনি দেখেন ব্যগের মধ্যে রয়েছে সোনার গয়না ও টাকা। লোভ না করে তিনি ব্যাগটি থানায় জমা করেন। পুলিশ খোঁজ নিলে ব্যাগের মালিককে পাওয়া যায়। হারিয়ে যাওয়া সামগ্রী তুলে দেওয়া হয়। অর্নববাবু বলেন, ব্যাগের মধ্যে চারটি সোনার কানের ও নগদ চার হাজার টাকার মত ছিল। প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী ছিল ব্যাগের মধ্যে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) শান্তব্রত চন্দ্র বলেন, প্রশংসনীয় কাজ করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার। তাকে শুভেচ্ছা জানিয়েছি।

Post a Comment