পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২৫৮৯ জন
দি নিউজ লায়ন ; পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায়
করোনায় সংক্রমিত হয়েছেন ২৫৮৯ জন। যার ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে
গেল ৭২ হাজার ৭৭৭ জনে। এর মধ্যে শুধুমাত্র কলকাতায় ৭১৪ জন আক্রান্ত হয়েছেন
একদিনে।
পশ্চিমবাংলায় গত ২৪
ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪৩ জন। যার ফলে মোট সুস্থ মানুষের সংখ্যা বেড়ে ৪৯ হাজার
৫১৭ জনে পৌঁছল। পাশাপাশি গত ২৪ ঘন্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের
সংখ্যা গিয়ে পৌঁছল ১৬২৯ জনে। বাংলায় এই
মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২০৬৩১ জন। সুস্থতার হার এই মুহূর্তে বাংলায়
৬৯.৪১ শতাংশ। যা আগের দিনের থেকে কিছুটা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সবচেয়ে বেশি ৭১৪ জন মানুষ
আক্রান্ত হয়েছেন। এরপরে উত্তর ২৪ পরগনায় ৬০৮ জন, হাওড়ায় ২৬২
জন, দক্ষিণ ২৪
পরগনায় ১৫৬ জন, মালদহে ১১২ জন এবং পূর্ব বর্ধমানে ১০৫ জন মানুষ আক্রান্ত
হয়েছেন।

Post a Comment