ধুতি পাঞ্জাবি পরে অযোধ্যায় রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি
দি নিউজ লায়ন ; আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই ঐতিহাসিক রামমন্দিরের ভুমি পুজো। বেলা সাড়ে বারোটা নাগাদ অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সে লক্ষ্যেই অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী। ধুতি এবং তসরের পঞ্জাবি পরে ভূমি পুজোর উদ্দেশ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইতিমধ্যেই অযোধ্যার অস্থায়ী মন্দিরে সেজে
উঠেছেন রামলালা। নির্ধারিত সময়ে মন্দিরে রামলালার বিশেষ পুজো করবেন প্রধানমন্ত্রী। আর তার আগে স্যানিটাইজ
করা হয়েছে অযোধ্যার হনুমানগড়ি মন্দির। বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন রামমন্দিরের ভূমিপুজোর
উদ্বোধন, ভিত্তিপ্রস্তর
স্থাপন।গোটা অযোধ্যাই যেন সেজে উঠেছে কোনও
পীতাম্বরী বধূর সাজে। সারা অযোধ্যাকে হলুদ করে দেওয়া হয়েছে। চারিদিকের দেওয়াল সেজে উঠেছে হলুদ রঙে, দিকে দিকে ঝুলছে হলুদ ফুলের মালা।

Post a Comment