এই বর্ষায় বন্ধুত্ব হোক গাছেদের সঙ্গে - The News Lion

এই বর্ষায় বন্ধুত্ব হোক গাছেদের সঙ্গে



চারিদিকে করোনা আবহের মধ্যে শুরু হয়েছে প্রবল বর্ষা। আর এই সময়ে বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন।   কারন এই সময় প্রতিবছর বাড়ে ডেঙ্গু সংক্রমণ। সারা বিশ্বে করোনা এতটাই গভীর প্রভাব ফেলেছে, যে ডেঙ্গুর কথা চাপা পড়ে গিয়েছে।   তাই বলে ডেঙ্গুকে ভুললেও চলবে না। তা থেকে সতর্ক হওয়ার জন্য আগেভাগেই মেনে চলুন সচেতনতা। 




আমরা যারা শহরে থাকি, ফ্ল্যাটের ছোট্ট ঘরের পাশের ব্যালকনিতেও আমরা সবুজ পুষে রাখার চেষ্টা করি। কেউ আবার ছাদের একটা বড় অংশ জুড়ে সবুজের চাষ করেন।    কিন্তু বাড়িতে সবুজ রাখতে ভালোবাসেন অথচ তাঁর পরিচর্যা করার সময় পাচ্ছেন না? তাতে কিন্তু গাছের থেকে বেশি ক্ষতি হচ্ছে আপনার ও আপনার পরিবারের।  ঘরের পাশের ছোট বারান্দার কোণে বা ছাদে গাছ রেখেছেন, আর এর জেরেই আপনার ঘরে প্রবেশ করছে ডেঙ্গু।




তা বলে কি গাছ রাখবেন না? এমনটা নয়।   টব বা টবের নিচে রাখা প্লেট বা আশেপাশে কোথাও যেন জল না জমে সেইদিকে লক্ষ্য রাখুন। যেখানে গাছ রেখেছেন সেই এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করুন।    ডেঙ্গু বা সাধারণ মশার হাত থেকে রক্ষা পেতে গাছের গোড়ায় যাতে জল না জমে সেদিকে নজর দেওয়া দরকার। বাড়িতে কোনও জায়গায় যেন বৃষ্টির জল না জমে থাকে সেদিকেও নজর দিতে হবে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.