অস্ট্রিয়া যাওয়ার জন্য খিদিরপুর ডকে নোঙর করা জাহাজে চড়ে বসবে মা দুর্গা - The News Lion

অস্ট্রিয়া যাওয়ার জন্য খিদিরপুর ডকে নোঙর করা জাহাজে চড়ে বসবে মা দুর্গা




দি নিউজ লায়ন ;   বাংলার মৃৎশিল্পের সুনাম শুধুমাত্র ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কাছে নয়, সমগ্র বিশ্বের কাছেই কদর পেয়ে থাকে।আর তাই এই বাংলার কুমারটুলির মৃৎশিল্পীদের তৈরি দুর্গা প্রতিমা প্রতি বছরই বিদেশে পাড়ি দেয়।অনাবাসী বাঙালীরা কুমোরটুলি থেকেই প্রতিবছর প্রতিমা নিয়ে বিদেশে মহা ধূমধামে পুজো করে থাকে।



করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও তার ব্যতিক্রম ঘটেনি।বাংলার পরিচিত গুণী মৃৎশিল্পী মিন্টু পাল-এর তৈরি প্রতিমা অস্ট্রিয়া পাড়ি দেবার উদ্দেশ্যে বাক্স-প্যাকিং হচ্ছে।আগামীকাল এই প্রতিমাই অস্ট্রিয়া যাবার জন্য খিদিরপুর ডকে নোঙর করা জাহাজে চড়ে বসবে।



তবে শিল্পী মিন্টু পাল জানান, অন্যান্য বছরের থেকে এই বছর বরাত খুব কম পেয়েছেন।গত বছর যেখানে ১২ টি দেশে তাঁর তৈরি প্রতিমা পুজিত হয়েছিল, সেখানে এবছর তিনি মাত্র ছয়টি প্রতিমার বরাত পেয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.