বারুইপুরের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
দি নিউজ লায়ন ; ঘরের দরজা ভেঙে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। নিহতের নাম প্রভাত মন্ডল (৩১)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বারাইপুর থানার পশ্চিম পাঁচগাছিয়ায়।পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রভাত মধ্যমগ্রামে এক বেসরকারি সংস্থায় কাজ করতো। সে বাড়িতে একাই ছিল। ১৫ বছর আগে বিয়ে হয়। স্ত্রীর সাথে অশান্তির কারণে বারইপুর আদালতে তার মামলাও চলছে। এর জন্যই সে বারুইপুরের বাড়িতে এসেছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কোন মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যা। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে আপাতত ময়নাতদন্তের রিপোর্ট এর অপেক্ষায় রয়েছে পুলিশ। রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Post a Comment