আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ রাশি: 
আজ নিজের, পরিবারের বা পেশার প্রতি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালনের ব্যাপারে সচেষ্ট থাকবেন। কর্মক্ষেত্রে নতুন প্ল্যান অনুসারে কাজ শুরু করতে পারেন।  আজ সব কাজেই সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসায় কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আর্থিক অবস্থা ভাল থাকার ফলে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজ আপনি সুস্থ ও উৎসাহী বোধ করবেন। যার ফলে গুরুত্বপূর্ণ কাজে কিছু বাধা এলেও আপনি পরিশ্রমের দ্বারা সাফল্য পাবেন।

বৃষ রাশি: 
কাজের চাহিদা থাকবে ভালোই। কাজের পরিবেশে আজ সাময়িক অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও কাটিয়ে উঠতে পারবেন সেটা খুব তাড়াতাড়িই। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে।




মিথুন রাশি:
 আপনার আধ্যাত্মিক দিকে একটু মন চলে যেতে পারে। আজ আপনি কারও কাছ থেকে দীক্ষা লাভও করতে পারেন। এইদিন কোনও কিছুর অপচয়ের সম্ভাবনা একটু বেশি রয়েছে। অনেক দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ আপনার কাছে বদ্ধ মনে হবে।

কর্কট রাশি:
জনবহুল কোনও জায়গায় না-যাওয়ায় ভালো৷ এদিন আপনারই কোনও মহিলা আত্মীয়ের ব্যবহারে একটু কষ্ট পাবেন। সারাদিন অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার খুব ক্লান্ত লাগার সম্ভাবনা আছে। কোনও কারণে এদিন এক হতাশা আপনাকে গ্রাস করতে পারে।




সিংহ রাশি: 
 সমাজের অনেকের সঙ্গে আলাপ হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে কিছুটা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। এদিন বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজন করতে হতে পারে আপনাদের। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কর্মরতদের কাজের ঝুঁকি বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের কর্ম লাভের যোগ বলবান। বিদেশ থেকে কোন ভালো সংবাদ পেতে পারেন। প্রবাসীদের মনবাঞ্ছা পূরণের সম্ভাবনা। মানি এক্সচেঞ্জ ও বিকাশ এজেন্সি ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন৷

কন্যা রাশি: 
শ্বাস-প্রশ্বাসের সমস্যায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে আজ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। গলার সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে।




তুলা রাশি: 
শক্তির অপপ্রয়োগ হতেও পারে। আজ সকালের দিকে কোনও খরচ আপনার বাড়তে পারে। অনেক বন্ধু আজ বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি।

বৃশ্চিক রাশি: 
 আজ স্ত্রীয়ের কর্মকুশলতায় বড় কোনও সমস্যা থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করুন। নিজস্ব বুদ্ধি বলে এবং পরাক্রমে এদিন অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারেন। সন্তানের পদোন্নতি হবে।




ধনু রাশি: 
সকালের দিকে বেচাকেনায় ভালো আয়ের সুযোগ রয়েছে। মিষ্টান্ন ও খাদ্য দ্রব্য প্রস্তুত কারকদের ভালো আয় হবে। দুপরের পর থেকে ব্যয় বৃদ্ধির যোগ। প্রবাসীদের দেশে আগমনের যোগ প্রবল। ট্রান্সপোর্ট ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে ভালো কিছু টাকা আসতে পারে।

মকর রাশি: 
সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন। সৃজনশীল কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। রোমান্টিক সম্পর্কে নতুন ঘটনা ঘটতে পারে। আজ নিঃসন্তানদের সন্তান লাভের যোগ বলবান। প্রতিযোগীতামূলক কোন কাজে বিজয়ী হবার সম্ভাবনা।




কুম্ভ রাশি: 
 দিনটি প্রত্যাশা পূরণের। সাংসারিক কোন বিষয়ে মায়ের পরামর্শে উপকৃত হতে পারেন। আত্মীয়দের সাহায্য লাভের যোগ প্রবল। যানবাহন লাভের সুযোগ আসতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের আর্থিক উন্নতি হতে পারে। জমি ও ভূমি ক্রয় বিক্রয়ে সফল হতে পারেন।

মীন রাশি: 
আজ চন্দ্রের প্রভাবে দান ধ্যান, পূজা পাঠ বা সামাজিক কাজের প্রতি আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে কিছু কাজে বাধা আসতে পারে বা দেরি হতে পারে। আপনি অন্যান্য কাজে সময় নষ্ট করতেও পারেন। চেষ্টা করুন প্রয়োজনীয় কাজ আগে শেষ করার।  চাকুরীজীবী ব্যক্তি কেরিয়ারে উন্নতির পথে এগিয়ে যাবেন। কোন খুশির খবরে আপনার সাথে প্রিয়জনেরা খুশি হতে পারেন আজ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আজ খুব বেশি রয়েছে। আপনার ও পরিবারের লোকজনের কথাবার্তা সামঞ্জস্যপূর্ণ থাকবে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.