বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই হাতির - The News Lion

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই হাতির




দি নিউজ লায়ন ;   বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক  মৃত্যু হলো দুই হাতির। বক্সা টাইগার রিজার্ভের হ্যামিলটনগঞ্জ রেঞ্জের ভুতরি বিটে এক সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 2 হাতির। মৃত হাতির মধ্যে একটি শাবক রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। স্থানীয় বাসিন্দারা হাতির দেহগুলি দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয়। পরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।




প্রাথমিক তদন্তের পর বনদপ্তর জানিয়েছে, জঙ্গলের একাংশ দিয়ে  ১১০০০ ভোল্টের বিদ্যুতের তার গিয়েছে।জঙ্গলের ভেতর এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে বিদ্যুতের পোল রয়েছে টানা বৃষ্টির ফলে শর্ট সার্কিটের জেরে সেই পোলগুলি বিদ্যুৎবাহী হয়ে পড়ে।





খুব সম্ভবত এই পোলগুলির  সংস্পর্শে এসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুটি হাতির। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, " ঘটনার তদন্ত করা হয়েছে।বনের ভেতর দিয়ে যাওয়া ১১০০০ ভোল্টের তারের সঙ্গে সংযোগ হয়ে যাওয়ায় দুই হাতির মৃত্যু হয়েছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.