অবশেষে দিঘায় উঠলো ইলিশ - The News Lion

অবশেষে দিঘায় উঠলো ইলিশ




দি নিউজ লায়ন ;  এতোদিন যাবত  দিঘায় একেবারেই দেখা পাওয়া যায়নি রূপোলি শস্যের। বুধবার পরিমাণে কম হলেও ইলিশ উঠল দিঘায়। সকালে সাতটি নৌকা ইলিশ নিয়ে আসে। ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশই মূলত উঠেছে। ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ৪০০-৭০০ টাকা।



৯০০ থেকে ১২০০ টাকা দরে বিকোচ্ছে ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ। দাম চড়া হওয়ায়  বড় মাপের ইলিশ কিনতে পারেননি অনেকেই। তবে ছোট মাপের ইলিশই ব্যাগে ভরেছেন কেউ কেউ। মৎস্যজীবী সংগঠনের আশা, আবহাওয়া অনেকটাই ইলিশ ওঠার পক্ষে অনুকূল হয়েছে।



 ধীরে ধীরে বাড়বে মাছের জোগান। আর জোগান বাড়লে তা বিভিন্ন জায়গায় রপ্তানি করা সম্ভব হবে। তখন স্বাভাবিক নিয়মেই দাম কমবে ইলিশের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.