করোনা জয় করলেন কোয়েল সহ গোটা মল্লিক পরিবার
দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে করোনাকে জয় করলেন কোয়েল সহ গোটা মল্লিক পরিবার । জানা যাচ্ছে, গোটা মল্লিক পরিবারের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর এই খবর রবিবার সন্ধ্যায় টুইট করে নিজেই জানিয়েছেন কোয়েল।
এই টুইটে অভিনেত্রী বলেন, ‘যাবতীয় ভালোবাসা, যত্ন এবং প্রার্থনার জন্য ভাষায় আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব না। যারা আমাদের এই সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি এবং রিপোর্ট নেগেটিভ এসেছে।’
তাঁর এই টুইট বার্তার পরেই কার্যত হাঁফ ছেড়ে বেঁচেছে তাঁর অসখ্য অনুগামী। জানা যাচ্ছে, রিপোর্ট নেগেটিভ আসলেও এখনই স্বাভাবিক অবস্থায় ফিরছেন না অভিনেত্রী এবং গোটা পরিবার। আরও কিছুদিন আইসোলেশনেই থাকবেন তাঁরা।

Post a Comment