বনগাঁ মহকুমা আদালতে আইনজীবী সংগঠনের উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস - The News Lion

বনগাঁ মহকুমা আদালতে আইনজীবী সংগঠনের উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস





দি নিউজ লায়ন ;  ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত বর্ষ স্বাধীন হলেও বনগাঁ মহাকুমা পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল ১৮ আগস্ট বনগাঁ ট্রেজারিতে প্রথম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলিত হয়েছিল l সেই কারণে বনগাঁ আইনজীবী সংগঠনের পক্ষ থেকে ১৮ ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয় l 




বনগাঁ মহাকুমা আদালতের আইনজীবীদেব ১৮ ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন এ বছর ১৩ তম বর্ষে পদার্পণ করেছে l মঙ্গলবার আইনজীবীদের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী সুনীল কীর্তনীয়া পতাকা উত্তোলন করেন এবং দায়বদ্ধতা ফাউন্ডেশন নামে একটি সংস্থার সহযোগিতায় বৃক্ষরোপণ এবং বৃক্ষ দান কর্মসূচী পালিত হয় বনগাঁ মহকুমা আদালতে আইনজীবীদের উদ্যোগে l 




বনগাঁ মহাকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান হাজার ১৯৪৭ সালের ১৮ আগস্ট বনগাঁয় প্রথম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলিত হয়েছিল l আমরা আইনজীবীদের পক্ষ থেকে এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি বনগাঁ মহাকুমা আদালতের আইনজীবী সংগঠনের পক্ষ থেকে l

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.