বিশ্বে করোনা জয়ী হয়ে ফিরলেন প্রায় ১ কোটি ৪৮ লাখ
বিশ্বে প্রতিনিয়ত অদৃশ্য করোনা ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। আক্রান্তের তালিকাতেও যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম। তবে এই সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৮৫৯ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ১২ হাজার ২৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জন।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৪২৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৪৩৯ জন। দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৬৩ হাজার ২৩৫ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৬৫৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ১ হাজার ৬০৪। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯২৫ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৭ হাজার ৭৪৫ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৭৪০ জন। সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৯ হাজার ৮৮৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৮২ জনের।

Post a Comment