জাপানের অর্থনীতিতে রেকর্ড ধস - The News Lion

জাপানের অর্থনীতিতে রেকর্ড ধস



করোনার জেরে বিশ্বের সকল দেশের অর্থনীতিতেই বড় ধরণের ধাক্কা লেগেছে। ধাক্কা লেগেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানেও। দেশটিতে গত এপ্রিল-জুন কোয়ার্টারেই ৭.৮ শতাংশ উৎপাদন কমেছে। সূত্রের খবর পরপর তিনটি কোয়ার্টারে উৎপাদন হ্রাস পাওয়ায় অনেকে বর্মমান পরিস্থিতিকে দেশটির ১৯৯৫ সালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সময়ের সাথে তুলনা করছেন।




 করোনার আগমনের আগে থেকেই দেশটিতে মন্দার প্রভাব পড়েছিল। বার্ষিক হিসেবে দেশীয় উৎপাদন কমেছে ২৭ শতাংশের বেশি। সোমবার দেশটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ১৯৮০ সালের পর সবচেয়ে কম দেশীয় উৎপাদনের রেকর্ড হয়েছে দেশটিতে। দেশীয় চাহিদা ব্যাপক আকাড়ে কমে যাওয়ায় এ ধস নেমেছে বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.