অপেক্ষা করুন, কঙ্কাল এবার রাস্তায় আসবে, রাজ্যকে তোপ রাজ্যপালের - The News Lion

অপেক্ষা করুন, কঙ্কাল এবার রাস্তায় আসবে, রাজ্যকে তোপ রাজ্যপালের




ফের রাজ্য এবং রাজ্যপালের মধ্যে  সংঘাত চড়লো। স রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে  রাজ্য প্রশাসন ও পুলিশকে উচ্ছন্নে যাওয়া বাচ্চা বলে কটাক্ষ করেছেন। মাসখানের আগে রাজ্যপাল এমনই এক টুইটে রাজ্যের আইএএস ও আইপিএস অফিসারদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে গিয়েছিলেন।



টুইটে রাজ্যপাল জানিয়েছেন রাজ্যের রাজ্যপাট কেমন চলছে। সেখানে তিনি অভিযোগ করেছেন শীর্ষপদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন। রুলস অফ বিননেসের ১৬৬(৩) ধারা অবজ্ঞা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ও পুলিশ উচ্ছন্নে যাওয়া বাচ্চেদের মতোা আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি।



রাজ্যপাল অপর এক টুইটে বলেছেন, আর কিছু সময়ের অপেক্ষা, কঙ্কাল এবার রাস্তায় আসবে। পর্দা ফাঁস হবে। প্রায় একমাস আগে করা টুইটে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে বলেছিলেন, আইএএস-আইপিএস'রা ১৯৬৮-র অল ইন্ডিয়া সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস মেনে চলুন। ওই বিধি অনুযায়ী আপনাদের রাজনৈতিক ভাবে নিরপেক্ষ, দায়িত্বশীল এবং স্বচ্ছ হতে হবে। সংবিধানের সর্বোচ্চ মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলতে আপনারা বাধ্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.