বিউটি পার্লারে অসামাজিক কাজে বাধ্য করায় মালিকসহ ৩ নারী আটক
ঢাকা প্রতিনিধি : চট্টগ্রাম বিউটি পার্লারে এক কিশোরীকে অসামাজিক কাজে বাধ্য করায় মালিকসহ তিন নারীকে আটক করা হয়েছে। শনিবার নগরীর খুলশী থানার ওমেন্স কলেজ মোড়ের লায়ন্স চক্ষু হাসপাতাল গলি থেকে তাদের আটক করে পুলিশ।আটকৃতরা হলেন- লাক্সারি বিউটি পার্লারের মালিক রহিমা আক্তার ডলি (৪৯) ইয়াসমিন আক্তার মুন্নী (৪০) ও রুবি আক্তার (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী।তিনি বলেন, লাক্সারি বিউটি পার্লারে সাজ সজ্জার আড়ালে অবৈধ যৌন ব্যবসা চলত। সেখানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোর করে যৌন কাজে বাধ্য করা হলে মেয়েটির বাবা থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতেই শনিবার সেখানে অভিযান চালানো হয়।
জানা গিয়েছে, অভিযানের সময় ওই পার্লার থেকে শামীম উল করিম (২৮) নামে এক খদ্দের এবং এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলাদ দুটি মামলা হয়েছে বলেও জানান ওসি।এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, রুবি আক্তার নিজে ওই পার্লারে যৌনকর্মী হিসেবে কাজ করেন। গত ২৪ জুন প্রতিবেশী ওই কিশোরীকে তিনি পার্লারে নিয়ে যান। সেখানে তাকে যৌনকাজের প্রস্তার দেন রহিমা আক্তার ডলি।
ওই কিশোরী রাজি না হওয়ায় ডলি ও তার সহযোগী মুন্নী তাকে যৌন কাজে বাধ্য করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।শনিবার কিশোরীর বাবা থানায় অভিযোগ করলে প্রথমে রুবি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পার্লারে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়।

Post a Comment