রাজ্যে মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না, বিস্ফোরক দিলীপ ঘোষ - The News Lion

রাজ্যে মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না, বিস্ফোরক দিলীপ ঘোষ




দি নিউজ লায়ন ; রাজ্যে মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না। রাজ্যে সব কিছুই ভেঙে পড়েছে। শিক্ষা, শিল্প, প্রশাসন, সুরক্ষা কিছুই সুরক্ষিত নেই। বিস্ফোরক দিলীপ ঘোষ। তিনি বলেন, মানুষ চাইছে বিজেপির হাত ধরে পরিবর্তন হোক। সেই জন্যই বিজেপি লড়াই করছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।


দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, যে সরকার রাজ্যে রয়েছে, তাদের হেরে যাওয়ার ভয় তাড়া করছে। সেই জন্য অত্যাচার করছে। তিনি বলেন, পুলিশকে তার কাজ বাদ দিয়ে অনৈতিক কাজে লাগানো হচ্ছে। তাই সমাজে ক্রাইম বেড়ে যাচ্ছে। খুন, লুট ব্যাপকভাবে বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।


দিলীপ ঘোষ বলেন, রাজ্যের পুলিশের একটা বড় অংশ এমন হয়ে গিয়েছে, যাঁদের কোমরে দড়ি পড়ানো উচিত, তাদের সঙ্গে বসে চা খাচ্ছে। এই কারণেই পুলিশের প্রতি ভয় নেই। আর পুলিশকে কেউ মানছেও না। এই সরকার পুলিশের আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছে। পুলিশ স্বমহিমায় ফিরে এলে রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক হবে বলে মন্তব্য করেছেন তিনি।



দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, কিন্তু তা কেউ শোনে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে ফ্রিতে করোনার চিকিৎসা হয়। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বেডই নেই। হাসপাতালে জায়গা হচ্ছে না। বেঘোরে মারা যাচ্ছে রোগীরা। মুখ্যমন্ত্রী আশ্বাসকে স্ট্যান্ট বাজি বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন মানুষের বিশ্বাস চলে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.