জলের তোড়ে ভেসে গেল বাইক আরোহী - The News Lion

জলের তোড়ে ভেসে গেল বাইক আরোহী





দি নিউজ লায়ন ;    ঝুঁকি নিয়ে জলের ওপর দিয়ে পার হতে গিয়ে বিপত্তি। কজওয়ে মাঝে জলের তোড়ে ভেসে গেল বাইক আরোহী। কোন ভাবে কজয়ের গার্ডওয়আলে আটকে যায় মোটর সাইকেল। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই ব‍্যক্তি এবং তার মোটরসাইকেল উদ্ধার করে পাড়ে আনলেন গ্রামের বাসিন্দারা। রবিবার সাত সকালে পুরুলিয়ার মানবাজার ২ ব্লকের রঘুনাথপুর কজওয়ের ঘটনা।




কয়েক দিন ধরে ভারি বর্ষণ। আর তার জেরেই বান্দোয়ানের পারগেলা জলাধার থেকে ছাড়া হয়েছে জল। এদিন সকালে টটকো নদীর জল ওই কজওয়ের উপরে কানায় কানায় বইছিল। সেই সময় ঝুঁকি নিয়ে পারাপার করছিলেন বেশ কয়েক জন গ্রামের বাসিন্দা। এদিন সকালে মানবাজার ২ ব্লকের হড়িয়্যালমারি গ্রামের বাসিন্দা বাদল মাহাত জরগেড়িয়া গ্রামের আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। এদিন সকালে ঘটে বিপত্তি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.