গাড়ি- ঘোরানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ
দি নিউজ লায়ন ; গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার বাঁকড়ার রশিকল এলাকায় । ঘটনায় দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও ইঁট বৃষ্টি হয় বলে অভিযোগ । রবিবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। এলাকাকে শান্ত করতে বিশাল পুলিশ বাহিনী ও RAF নামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার এক জামাকাপড়ের ব্যবসায়ী এদিন তাঁর গাড়ি ঘোরানোর সময় অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এতে আংশিক ক্ষতিগ্রস্ত হয় ধাক্কা লাগা গাড়িটির । তার ফলে এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়। দু পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা পরে হাতাহাতি ।
দু'পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। কয়েকটি বাইক ভাংচুর হয় এমনকি একটি গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজনার মাঝে বেশ কয়েকটি বোমাও ছোড়া হয় বলেও অভিযোগ। এদিকে ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী মাইকিং শুরু হয় পুলিশের তরফে। নামানো হয় RAF। ঘটনার পর থেকেই ওই এলাকার পরিস্থিতি কার্যত থমথমে।

Post a Comment