জোড়া আত্মঘাতীর ঘটনা ঘটলো শান্তিপুরে - The News Lion

জোড়া আত্মঘাতীর ঘটনা ঘটলো শান্তিপুরে




দি নিউজ লায়ন ;  নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত দুটি পৃথক এলাকায় একইদিনে দুটি আত্মহত্যার ঘটনা ঘটলো। প্রথম ঘটনাটি নদীয়া শান্তিপুর ব্লকের ফুলিয়ার চাপাতলা এলাকায় গতকাল মধ্যরাতে এক গৃহবধূ নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মৃত গৃহবধূর নাম অপর্ণা মজুমদার (২০) ।



পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন কুড়ি বছর বয়সী ওই গৃহবধূ। ওই গৃহবধূর স্বামী কর্মরত ছিলেন ভিন রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাড়িতে আসে। কাজ হারানোর জেরে প্রায়ই অশান্তি লেগে থাকত পরিবারে দুই স্বামী স্ত্রীর মধ্যে।




দ্বিতীয় ঘটনাটি শান্তিপুর থানা এলাকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর মাঝেরপাড়া এলাকার। পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম বলাই সাধুখা বয়স(39) পারিবারিক সূত্রে জানা যায় বেশ কয়েকদিন যাবৎ ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তিতে জড়িয়েছিলেন।



মৃত ব্যক্তির স্ত্রী নিজের সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যান কয়েকদিন আগে। পরিবারের অন্যান্য সদস্যদের অনুমান আর্থিক অনটন এবং পারিবারিক বিবাদের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটে দুটি পৃথক ঘটনাস্থল থেকে শান্তিপুর থানার পুলিশ মৃত দেহ দুটিকে উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.