কেরল বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, মৃত দুই - The News Lion

কেরল বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, মৃত দুই




দি নিউজ লায়ন ;   কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেলো এয়ার ইন্ডিয়ার একটি  বিমান । প্রাথমিক ভাবে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  মৃতদের মধ্যে ওই বিমানের এক জন চালকও রয়েছেন বলে জানা গিয়েছে। আহত কম পক্ষে ৫০ জন। তবে  আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা  করা হচ্ছে।



জানা যায়, করোনার কারনে   বিদেশে আটকে পড়া ভারতীয়দের  দেশে নিয়ে আসছিল এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। দুবাই থেকে কোঝিকোড়গামী ওই বিমানে কর্মী ও যাত্রী-সহ মোট ১৯১ জন ছিলেন বলে জানা গিয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।



রাতে কেরলের  কারুপুর বিমানবন্দরে নামার সময় বিমানটির চাকা পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী-সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। বিমানে আটটে পড়া সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.