বেজিংকে চাপে রেখে কাছাকাছি ভারত রাশিয়া - The News Lion

বেজিংকে চাপে রেখে কাছাকাছি ভারত রাশিয়া




 চলতি বছরের অক্টোবরেই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় এই খবর জানিয়েছে কেন্দ্রের বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, বেশ কিছু বিষয় নিয়ে কথা হতে পারে দুদেশের রাষ্ট্রপ্রধানদের।  বার্ষিক দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি এই সফরে নজরে থাকবে। তবে সীমান্তে চিনের বাড়বাড়ন্তের কথাও উঠে আসতে পারে বৈঠকে। শুধু রাষ্ট্রপ্রধানরাই নন, আলোচনায় সামিল হবেন দুই দেশের মন্ত্রীরাও।



দোসরা জুলাই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের পুনর্নিবাচিত হওয়ার বিষয়ে শুভেচ্ছা জানিয়ে ছিলেন মোদী।  দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার সাফল্য উদযাপনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাতেই মূলত প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, দুপক্ষের আলোচনায় দুই দেশ রাশিয়া এবং ভারতের মধ্যে পারস্পরিক সমঝোতা আরও বাড়ানো নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।



  জুনের শেষ সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী মস্কো সফর করেন। ২২শে জুন রাশিয়া সফরে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সফরেই রাশিয়াকে মিসাইল ডিফেন্স সিস্টেম দ্রুত দেওয়ার কথা জানায় ভারত।  ২০২১ সালের মধ্যেই প্রথম এস-৪০০ সিস্টেম হাতে পাবে ভারত। তবে ভারত চিন সীমান্ত সমস্যার মধ্যেই এই অস্ত্র হাতে পেতে চায় নয়াদিল্লি। ভারতের সঙ্গে রাশিয়ার এই সখ্যতায় চিন যে বেশ চাপে, তা বলাই বাহুল্য। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.