২০২১ সালে ভারতের মাটিতেই হবে টি-২০ বিশ্বকাপ - The News Lion

২০২১ সালে ভারতের মাটিতেই হবে টি-২০ বিশ্বকাপ






দি নিউজ লায়ন ;  ২০২১ সালে ভারতের মাটিতেই হবে টি-২০ বিশ্বকাপ৷ তবে এটি  চলতি বছর স্থগিত হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপ হিসেবে গ্রাহ্য হবে।  আর ২০২১ সালে ভারতের মাটিতে হয়ে চলা বিশ্বকাপ হবে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় মাটিতে। শুক্রবার টেলি-বৈঠকে বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।


করোনার কারণে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি৷ সেই বিশ্বকাপ হবে ২০২১ সালে ভারতের মাটিতে৷ তবে ২০২০ টি-২০ বিশ্বকাপ আগামী বছর নিজেদের মাটিতে আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ কিন্তু ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ থাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুরোধে সাড়া দেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ ফলে আগামী বছর পুরুষদের টি-২০ বিশ্বকাপ হবে ভারতে৷ আর ২০২১ সালে ভারতের মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ সালে৷

আইসিসি-র কর্যকরী চেয়ারম্যান ইমরান খোওয়াজা বলেন, ‘গত কয়েক মাস পরিস্থিতির উপর নজর রেখে আমরা বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিই৷ আমারদের প্রধান উদ্যেশই হল বিশ্বকাপের সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য রক্ষা খেলার স্বার্থ এবং ক্রিকেট ফ্যানেদের কথা ভেবে আমার এদিন এই সিদ্ধান্ত নিয়েছি৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.