ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেফতার - The News Lion

ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেফতার




দি নিউজ লায়ন ;   ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ । বৃহস্পতিবার গভীর রাতে ইমামজাগির এলাকা থেকে ওই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৮২ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।




এছাড়াও এই মাদক কারবারীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইক এবং একটি মোবাইল। ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে  তদন্তকারী কর্তারা।




পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আইনুল শেখ। ধৃতের বাড়ি ইমামজাগির এলাকায়। এদিন রাতে মোটরবাইকে করে ওই ব্রাউন সুগারগুলি নিয়ে কোথাও পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল অভিযুক্ত ওই মাদক কারবারি । গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারিকে হাতেনাতে ধরে ফেলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.