বাবার হাতে গুলিবিদ্ধ ছেলে - The News Lion

বাবার হাতে গুলিবিদ্ধ ছেলে





দি নিউজ লায়ন ;  পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি করলো বাবা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার রাতে। কোচবিহারের ডাওয়াগুড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবা ও ছেলের মধ্যে সম্পর্ক ভাল ছিলনা। পেশায় প্রাক্তন সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মী প্রদীপ সামন্ত ভীষণরকম বদমেজাজি ছিলেন।



একইসাথে ছেলে দেবব্রত সামন্তের বিরুদ্ধেও একই অভিযোগ। দফায় দফায় বাবা ও ছেলের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই ছিল। বৃহস্পতিবার রাতে বাবা প্রদীপ সামন্ত উত্তেজিত হয়ে ছেলে দেবব্রত সামন্ত কে গুলি করে। আহত অবস্থায় রাতেই দেবব্রত সামন্ত কে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রদীপ সামন্তকে।




পুলিশ সূত্রে জানানো হয়েছে 7.6এমএম পিস্তল সহ 5 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে অভিযুক্তর কাছ থেকে।  খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.