পুলিশের ভ্যানে ধাক্কা বেপরোয়া ডাম্পারের
দি নিউজ লায়ন ; জাতীয় সড়কে পুলিশের ভ্যানে ধাক্কা বেপরোয়া ডাম্পারের। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কে কর্মরত ছিলেন পাঁশকুড়া থানার বেশ কয়েকজন পুলিশকর্মী।
ভোর বেলা হাওড়াগামী একটি ডাম্পার সজোরে ধাক্কামারে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে। এই ঘটনায় ২ পুলিশকর্মী গুরুতর জখম হন। এদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
প্রাথমিক চিকিৎসার পর এক পুলিশকর্মীকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও,অপর এক পুলিশকর্মী আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

Post a Comment