বিহারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৭৪ লক্ষ মানুষ, মৃত ২৪ জন
দি নিউজ লায়ন ; বিহার
রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছে। সেখানে বন্যার জেরে মোট ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৭৪ লক্ষ মানুষ।
রবিবার বিহারের দুর্যোগ মোকাবিলা দফতরের বুলেটিনে জানানো হয়, রবিবার বন্যা
পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় নতুন করে বিপদে পড়েছেন প্রায় ৮৭ হাজার মানুষ।
এই
পর্যন্ত বিহারে বন্যায় মৃত্যু ঘটেছে কমপক্ষে ২৪ জনের। সেইসঙ্গে প্রচুর ফসল এবং
সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে। বুলেটিনে জানানো হয়, বিহারের ১৬ টি জেলার ১২৫ টি ব্লকের
মধ্যে ১২৩২ টি পঞ্চায়েত এলাকা বন্যার জেরে পানিমগ্ন হয়ে পড়েছে।
যারমধ্যে বিহারের দ্বারভাঙ্গা থেকে সবথেকে বেশি মৃত্যুর খবর উঠে এসেছে।
দ্বারভাঙ্গা জেলায় বন্যার জেরে মৃত্যু হয়েছে এই পর্যন্ত ৯ জনের। এরপরেই রয়েছে
মুজফফরপুর জেলা। সেখানে মারা গিয়েছেন ৬ জন, চম্পরণে মারা গিয়েছেন ৪ জন, সারনে মারা
গিয়েছেন ২ জন এবং সিওয়ানে মারা গিয়েছেন ২ জন।
জানা গিয়েছে, নেপাল থেকে সৃষ্টি হয়ে
যে নদীগুলি বিহারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই নদীগুলিতেই ভয়ঙ্করভাবে পানি
বৃদ্ধি ঘটেছে। ফলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বন্যার জেরে বিহারের
সিতামারহি, শেওয়ার, কিষানগঞ্জ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সাহারশা, মাধেপুর,
মধুবনী, সমষ্টিপুর জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Post a Comment