করোনায় বিশ্বের সর্বাধিক ক্ষতিগ্রস্থ দেশ হয়েও চলছে স্কুল খোলার প্রস্তুতি

করোনায় বিশ্বের সর্বাধিক ক্ষতিগ্রস্থ দেশ হয়েও স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে আমেরিকা। তাই কিছু স্কুল খোলার প্রস্তুতিও শুরু হয়েছে। তবে আমেরিকান একাডেমি অফ পিডেট্রিক্স একটি রিপোর্টে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে জুলাইয়ের শেষ ১৫ দিনে করোনায় সংক্রামিত হয়েছেন প্রায় ৯৭ হাজার শিশু।
রিপোর্টেই বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রামিত মোট ৫০ লক্ষ লোকের মধ্যে প্রায় ৩ লাখ ৩৮ হাজার শিশু। এই পরিসংখ্যান সামনে আসতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পরিসংখ্যান বলছে, শুধুমাত্র জুলাই মাসেই আমেরিকায় করোনার জেরে ২৫ জন শিশু প্রাণ হারিয়েছে। তবে কিছু বিশেষজ্ঞরা আবার বলেছেন, বাচ্চাদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। তাঁদের পরামর্শ, সমস্ত নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে স্কুলগুলি চালু করা উচিত।
Post a Comment