সংঘাতের মাঝেই নেপালকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করল ভারত

দীর্ঘদিনের নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক গত কয়েক মাস ধরে ক্রমশ অবনতির দিকে গিয়েছে। আর এর সূত্রপাত নেপালের নতুন মানচিত্রেই। শুধু মানচিত্রেই নয়, একাধিক ইস্যুতে মনোমালিন্য দেখা গিয়েছে ভারত-নেপালের।
সীমান্ত নিয়ে চিনের সঙ্গে আঁতাতের অভিযোগ থেকে রাম জন্মভূমি নিয়ে বাকবিতণ্ডার পরেও সাহায্যের হাত বাড়াল ভারত।
রবিবার নেপালকে ১০টি ভেন্টিলেটর দিয়ে সাহায্য করেছে ভারত। এইগুলি নেপালের আর্মি স্টাফ জেনারেল প্রধান পূর্ণচন্দ্র থাপাকে হস্তান্তর করেছেন নেপালে উপস্থিত ভারতের দূত বিনয় মোহন কাত্রা। নেপালের সেনা সদর দফতরে ভেন্টিলেটরগুলি তুলে দেওয়া হয়েছে।
Post a Comment